নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর পাঁচটার দিকে নওগাঁ জেলার বদলগাছী এলাকা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু পলাতক ছিলেন। এর পর থেকে নওগাঁর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। টিটুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা পুলিশের কাজে বাধাদানসহ কয়েকটি মামলা রয়েছে।










