রাজশাহী

রামেবিতে টেন্ডারে অনিয়ম, সর্বোচ্চ দরদাতাকে দেয়া হলো কাজ

নিউজ ডেস্ক১৬ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের সর্বোচ্চ দরদাতা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দরপত্র বাতিলের দাবিতে লিখিত অভিযোগ করেছেন একজন ঠিকাদার।

তিনি দরপত্রে অংশগ্রহণ করেছিলেন। এতে তিনি কাজপাওয়া ঠিকাদারকে ইস্যুকৃত নোয়া বাতিল করে পূনঃদরপত্র আহবানের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

সম্প্রতি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আনজা কর্পোরেশন লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মু. আনিসুজ্জামান অভিযোগটি করেছেন।

অভিযোগের অনুলিপি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের সচিব ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

একই সাথে ‘আনজা কর্পোরেশন লিঃ’কে অকৃতকার্য করার কারণ জানানোর অনুরোধ জানিয়ে রামেবি রেজিস্ট্রারকে পৃথক আরেকটি পত্র দিয়েছেন অভিযোগকারী ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে উচ্চদরদাতা হওয়া সত্ত্বেও লিথো এবং ওএমআর পেপার সরবরাহের কাজটি প্রতিবছর এমআরএম ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কৌশলে দেয়া হচ্ছে।

এবারও উচ্চদরদাতা হওয়া সত্ত্বেও একই প্রতিষ্ঠানকে কাজের নোয়া প্রদান এবং চুক্তিপত্র সম্পাদন করেছে রামেবি কর্তৃপক্ষ।
‘রামেবি কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্ট হয়ে পছন্দের নির্ধারিত প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্য অনিযম করে আসছে টেন্ডারে। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক লেনদেনের (ঘুষ প্রদান) অভিযোগ রয়েছে।

এমনকি, ঘুষ প্রদানের ঘটনায় সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রশাসনিকভাবে শাস্তি দেয়া হয়েছে। তবে রহস্যজনক কারণে ঘুষ প্রদানকারী ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরং ওই প্রতিষ্ঠানকে পুনরায় নতুন কাজ দেয়া হয়েছে।

বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা ও প্রক্রিয়াগত স্বচ্ছতার দৃষ্টিকোণ থেকে অধিকতর পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে দাবি অভিযোগকারী ঠিকাদার।
অভিযোগ সূত্র মতে, ১ম নিম্ন দরদাতা মাস্টার সিমেক্স পেপার লিঃ এবং ৩য় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান এমআরএম ইঞ্জিনিয়ারিং লিঃ’কে কৃতকার্য করা হয়েছে। তবে কাজের নোয়া দেয়া হয়েছে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান এমআরএম ইঞ্জিনিয়ারিং লিঃ’কে।