রাজশাহী

রামেকে চলছে ইন্টার্নদের কর্মবিরতি

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।  তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধর্মঘটের কারণে রোগী সেবায় প্রভাব পরেনি। রোগীদের ঠিক মত চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে তিনি এসব কথা বলেছেন। 

তিনি বলেন,  ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের ওপর কোন প্রভাব পড়েনি। হাসপাতালের যে ডাক্তার বা নাস আছে তারা এক্সাটাইম ডিউটি করে রোগীদের সেবা দিচ্ছেন।

রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপত্র রায়হান শনিবার বলেছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। সারা দেশের যতো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ আছে সবগুলোতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরো বলেন, বগুড়ার ঘটনার প্রতিবাদে শনিবার (০৪ মার্চ) সকালে রামেকের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন। এরপরে দুপুর ১২টা থেকে আল্টিমেটাম দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতীতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরমধ্যে যদি দাবি না মেনে নেয়া না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন তারা।

উল্লেখ্য এক রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষের জের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের ছয় মাসের জন্য বরখাস্তের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মবিরতি পালন করছে। এসময় তারা ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দেন।

 

স/আ