রাজশাহী

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন হাদিসুল ইসলাম (৫১) নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

হাদিসুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমরপুর শ্যামপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাদিসুল মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত বছরের ৭ জুলাই থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পাঠানো হয়।

এরপর তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১০টার দিকে আসামি হাদিসুলের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

 

সূত্র: যুগান্তর