নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা থানা এলাকার শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে নিখোঁজের একবছরেরও সন্ধান মেলেনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সেলিম হোসেন সিল্কিসিটি নিউজকে ডায়েরি (জিডি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শরিফুল ইসলামের বাবা বাগমারা থানায় গত ৪ জুলাই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শরিফুল ‘বিপথগামী’ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
শরিফুলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হাকিম জিডিতে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র শরিফুল শহরের এক ছাত্রাবাসে থাকতেন। প্রায় এক বছর আগে তিনি নিখোঁজ হন। তখন থেকে তাঁর মুঠোফোনও বন্ধ।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হন।
এর কয়েকদিন পরে শরিফুলের বাবা ও ছোট ভাইকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে ডেকে নিয়ে শরিফুলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম সিল্কিসিটি নিউজকে বলেন, শরিফুল ইসলামের বাবা বাগমারা থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শরিফুলের বাবা ও ছোট ভাইকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে ডেকে শরিফুলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার বেশ অগ্রগতি রয়েছে। আমরা এ মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছি। আর বাকি আসিমিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স/আ









