রাজশাহীর খবর

রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সমন্বয়ক নওসাজ্জামান

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক নওসাজ্জামান। রাবির সাতটি হলে কোরআন পোড়ানোর ঘটনায় রোববার (১২ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যায়, তিনি রাবি ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক।

এ নিয়ে আবারও আলোচনার সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নওসাজ্জামানকে ট্যাগ করে রিয়াদ হোসেন নামে একজন লিখেছেন, ‘তুই কি মানুষ না অন্যকিছু বন্ধু? এতোদিন তোর সাথে মিশেছি, অথচ কখনো তোর চালচলন দেখে মনেই হয়নি যে, তুই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর একজন সদস্য।’

খোঁজ নিয়ে জানা যায়, মো. নওসাজ্জামান রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটিতে তিনি প্রচার ও মিডিয়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলে আল-কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে বিবৃতি দিয়েছেন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি শাখা ইসলামি ছাত্রশিবির ও ছাত্র ফেডারেশন। এছাড়া রোববার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।