রাজশাহী

রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে সভাপতি এবং সংগীত বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাকিলুর রহমান সোহাগ। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাইম তুহিনা। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম শফিক। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদুল মিঠু এবং দপ্তর সম্পাদক নাফিউল জীবন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রাবির সকল হল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “কেন্দ্র পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করেছে। এজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ। ফ্যাসিস্ট আমলে যারা ছাত্রদলের হাল ধরে রেখেছিল, তাদেরই নেতৃত্বে আনা হয়েছে।