লাইফ স্টাইল

রান্নায় কোন তেল ব্যবহার করা স্বাস্থ্যকর? জানুন বিশেষজ্ঞের নির্দেশনা

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুপারমার্কেটে এখন বাজেটবান্ধব সূর্যমুখী ও উদ্ভিজ্জ তেল থেকে শুরু করে জলপাই, অ্যাভোকাডো ও নারকেল তেলের মতো স্বাস্থ্যকর তেলের চাহিদা বাড়ছে। তবে কোন তেল স্বাস্থ্যকর এবং কোনটা রান্নার জন্য উপযুক্ত, তা জানা প্রায়ই বিভ্রান্তিকর। চলুন, জেনে নিই।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের অধ্যাপক নীতা ফোরোহি বিবিসি পডকাস্টে বলেছেন, কোনো একক তেল সুস্বাস্থ্যের চাবিকাঠি নয়।

তিনি রান্নার তেল নিয়ে তিনটি সাধারণ ভুল ধারণা দূর করেছেন।
উদ্ভিজ্জ ও সূর্যমুখী তেল স্বাস্থ্যকর
রেপসিড ও সূর্যমুখী তেল প্রায়শই খারাপ খ্যাতি পেয়েছে। তবে এতে অস্বাস্থ্যকর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম এবং মনো ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা মস্তিষ্ক ও হৃদরোগের জন্য গুরুত্বপূর্ণ। ফোরোহি বলেন, এগুলো আমাদের জন্য একেবারেই ভালো এবং মাখন বা ঘির পরিবর্তে ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে।

মার্জারিন এখন স্বাস্থ্যকর হতে পারে
আগে মার্জারিনে ক্ষতিকর ট্রান্স ফ্যাট থাকত, কিন্তু আধুনিক মার্জারিনে প্রায় শূন্য পরিমাণ থাকে। এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। তবে মাখন পছন্দ করলে মাঝে মাঝে ব্যবহার করতেও কোনো সমস্যা নেই।

ডুবো তেলে ভাজার জন্য জলপাই তেল নয়
এক্সট্রা ভার্জিন জলপাই তেলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তবে এর ধোঁয়া বিন্দু কম, তাই এটি সালাদ বা খাবারের ফিনিশিংয়ে ভালো।

উচ্চ তাপে ভাজার জন্য সূর্যমুখী বা উদ্ভিজ্জ তেল ব্যবহার করা নিরাপদ।
কিভাবে ব্যবহার করবেন:

প্রতিদিনের রান্নার জন্য: সূর্যমুখী বা র‍্যাপসিড তেল
সালাদ ও ফিনিশিংয়ের জন্য: এক্সট্রা ভার্জিন জলপাই তেল
ডুবো তেলে ভাজার জন্য: সূর্যমুখী বা উদ্ভিজ্জ তেল
স্বাদের জন্য: তিল, নারকেল বা অ্যাভোকাডো তেল

সূত্র : বিবিসি