সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

রাতের মধ্যে ঢাবি ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ: উমামা ফাতেমা

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
রাতের মধ্যে ঢাবি ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ: উমামা ফাতেমা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

উমামা বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি ও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম।

 

তিনি আরও বলেন, গত বছর ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ (শুক্রবার) রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।