সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

রাতে শরিকদের নিয়ে বসছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাতে শরিকদের নিয়ে বসছেন খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: দলের নীতি নির্ধারকদের নিয়ে ‘জরুরি বৈঠকের’ পর এবার ২০ দলীয় জোটের শরিকদের নিয়েও বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাত সাড়ে ৯টার রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্যে শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে খালেদা জিয়ার মামলার কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জোটের অবস্থান, পরবর্তী কর্মকৌশলসহ বেশ কিছু বিষয় প্রাধান্যব পেতে পারে বলে জোট নেতারা মনে করছেন।

দলের সাংগঠনিক বিষয়সহ বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।

রাইজিংবিডি