
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে খাদের পানিতে ডুবে রুমি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলার নয়া হরিশপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রুমি আক্তার উপজেলার নয়া হরিশপুরের রবিউল ইসলামের মেয়ে।

নিহত শিশুর বড় চাচা মুজাম আলী বলেন, সোমবার (৩০ মে) সকাল ৯ টার দিকে শিশু রুমি আক্তার ও তার এক সহপাঠী মিলে মাঠে বাদাম কুড়াতে যাচ্ছিলো। রাস্তায় এক পাগলকে দেখে শিশু রুমি ও তার সহপাঠী দৌঁড় দিয়ে পালানোর সময় খাদের পানিতে পড়ে যায়। এ সময় তার সহপাঠী রুমির পরিবারের লোকজনকে খবর দেয়। খরব পেয়ে পরিবারের লোকজন খাদের পানি থেকে শিশু রুমিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আই









