রাজশাহী

রাজাবাড়ি হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারে পলাতক ঠিকাদারের পক্ষে চুক্তি স্বাক্ষরের তোড়জোর

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রদিবেদক:

নানা কৌশলে অধিপত্য ধরে রেখেছে আওয়ামী সিন্ডিকেটের ঠিকাদারেরা। দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামার রাজাবাড়ি হাটে এবারো তারা কাজ পেয়েছে। সিন্ডিকেটের মুল হোতা বর্তমানে পলাতক। আওয়ামী সরকার পতনের আগে সাবেক প্রানী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের এপিএস হিলটন সাহার মালিকানাধীন এইচএন এন্টার প্রাইজের নেতৃত্বে একটি সিন্ডিকেট সারাদেশে এই মন্ত্রনালয়ের কাজ বাগিয়ে নেয়।

সরকার পরিবর্তন হলেও নানা কৌশলে তারা রাজশাহীর রাজাবাড়ি হাট খামারের কাজ বাগিয়ে নেয়। চলমান অর্থবছরে খামারে গবাদী পশুর খাবার সরবরাহের চারগ্রুপের কাজের তিনটি এই সিন্ডিকেট বাগিয়ে নিয়েছে। এইচএন এন্টার প্রাইজের  নেতৃত্বে সিন্ডিকেটের অন্য সদস্য হলো রাজশাহীর কানাইডাঙ্গা এলাকার মেসার্স করিম ট্রেডার্স। বর্তমানে হিলটন সাহা গাঢাকা দিয়ে রয়েছেন। তার পক্ষে চুক্তি স্বাক্ষরের জন্য জোর তৎপরতা চলছে এমন অভিযোগ পাওয়া গেছে।

নিয়ম অনুযায়ি যারা কাজ পায় তাদের সরাসরি উপস্থিত হয়ে চুক্তি স্বাক্ষর করতে হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর এইচএন এন্টারপ্রাইজের মালিক পলাতক রয়েছেন।  তার পক্ষে চুক্তি করার জন্য উঠেপড়ে লেগেছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স করিম এন্টারপ্রাইজ। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক রবিউল করিম বলেন, তিনি অসুস্থ্য সেকারনে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। প্রয়োজনে তিনি মন্ত্রনালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে চুক্তি স্বাক্ষর করবেন। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে তাকে পুলিশ গ্রেফতার করতে পারে। এর জন্য ঠিকাদারি কাজ বন্ধ থাকবে না বলে জানান তিনি।

দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামার রাজাবাড়ি হাটের উপপরিচালক ড. মো. ইসমাইল হক বলেন, তিনি সকল প্রক্রিয়া বজায় রেখে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছেন। তিনি চুক্তির জন্য সকলকে উপস্থিত হওয়ার জন্য জানিয়েছেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এরমধ্যে তারা সরাসরি উপস্থিত হয়ে চুক্তি স্বাক্ষর করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।