রাজশাহী

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

উত্তরাঞ্চল রাজশাহী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ থেকে ১০টা ৪০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।