রাজশাহী

রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক গ্রেপ্তার

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণ অভিযোগ আছে তার বিরুদ্ধে। বাগমারা থানায় মামলাও করা হয়েছে।  এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে দুদক।