রাজশাহী

রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলনের নেতৃত্বে ১ বিজিবির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্যরেখা থেকে আনুমানিক ৮ কিলোমিটার ভেতরে বাঘা থানার পাকুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি আটক করা হয়।

আটককৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।