রাজশাহী

রাজশাহীর পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া
রাজশাহী জেলা-যুগান্তর

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর জামায়াতের মিডিয়া বিষয়কসম্পাদক আশরাফুল আলম ইমন।

তিনি জানান, রাজশাহী ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাদ রাখা হয়েছে রাজশাহী সদর আসন।

যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন,  রাজশাহী ১-অধ্যাপক মুজিবুর রহমান (তানোর-গোদাগাড়ি),
রাজশাহী ২- অঘোষিত (মহানগরী), রাজশাহী ৩- অধ্যাপক আবুল কালাম আজাদ/কালাম চেয়ারম্যান (পবা-মোহনপুর),  রাজশাহী ৪- ডাঃ আব্দুল বারী সরদার (বাগমারা),  রাজশাহী ৫- নুরুজ্জামান লিটন (পুঠিয়া-দুর্গাপুর) ও  রাজশাহী ৬- অধ্যাপক নাজমুল হক (বাঘা-চারঘাট)।