রাজশাহী

রাজশাহীতে ৮টি মানব কঙ্কাল উদ্ধার

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৮টি মানব কঙ্কাল উদ্ধার করেছে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে  রাজপাড়া থানাধীন ঘোষপাড়া এলাকায় থেকে এ মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি জানায়, মাজারদিয়া সীমান্ত ফাঁড়ীর একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম সাথে ৩ জন  রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন ঘোষপাড়া এলাকায় টহল পরিচালনা করে।

এসময় ৮ টি ভারতীয় মানব কঙ্কাল (Skeleton) আটক করে। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে কঙ্কাল ফেলে  তারা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃত মানব কঙ্কালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। আটককৃত কঙ্কাল গুলো প্রচলিত নিয়মানুযায়ী শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

স/আ