রাজশাহী

রাজশাহীতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নারীর নাম শাহিদা বেগম (৪৫)। উপজেলার নসিদানপুর গ্রামে তার বাড়ি।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সরমংলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম।

তিনি জানান, শাহিদার হাতে থাকা ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।