রাজশাহীর খবর

রাজশাহীতে ১৯ মাসের অপহৃত শিশু উদ্ধার: আটক ২

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১৯ মাসের এক অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। আজ সোমবার বিকেল ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী চক্রের এক নারীসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

আটক অপহরণকারীরা হলেন, রাজশাহীর চারঘাট থানার মিয়াপুর এলাকার দুলু মহলদারের মেয়ে কেয়া (১৮) এবং নগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকার হারেজ আলীর ছেলে আমিনুল ইসলাম(২৮)।

র‌্যাব জানায়, ১৯ মাসের শিশু সাকিবের বাবা ঝুট ব্যবসায়ী মজিবুর রহমান এক মাস আগে গাজীপুরের কালিয়াকৈর সংলগ্ন মৌচাক এলাকায় বাসা ভাড়া করে স্বপরিবারে বসবাস শুরু করে। গত ৩ মাস আগে অপহরণকারী চক্রের মূল হোতা নগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকার হারেজ আলীর ছেলে সাইফুল ইসলাম বুলবুল এবং তার কথিত স্ত্রী চারঘাট থানার মিয়াপুর এলাকার দুলু মহলদারের মেয়ে কেয়া (১৮) ঐ একই এলাকায় বাসা ভাড়া নিয়ে অপহরণের ছক আকতে থাকে।

 
গতকাল রোববার (৭ আগষ্ট) দুপুর ১টার দিকে বুলবুল ছাদ থেকে বেড়িয়ে নিয়ে আসার কথা বলে শিশু সাকিবের মায়ের কাছে। এ সময় সাকিবের মা নিজ ঘর থেকে বেরিয়ে এসে দেখে তারা কেউ নেই। পরে বিকেল ৪টায় বুলবুল মোবাইল ফোনে শিশু সাকিবের কথা বলে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর শিশু সাকিবের বাবা কালিয়াকৈর থানায় একটি অপহরণ মামলা এবং র‌্যাব-১  উত্তরা থানায় লিখিত অভিযোগ করেন।

 
অপহরণকারীরা পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অবস্থান করছে এমন সুনিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশু সাকিবকে উদ্ধার করে। সেই সাথে অপহরণকারী দুইজনকে আটক করে।

 
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

স/শ