রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ এই শ্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ স্লোগানে শুক্রবার জুম্মার নামাজ শেষে জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট এসে সমাবেশ করে।
সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা তাদের বক্তব্যে বলেন, গত ১৯ এপ্রিল “নারী বিষয়ক সংস্কার কমিশন” প্রধান উপদেষ্টার কাছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে তা বাধ্যতামূলক করা হবে।
তাদের সুপারিশগুলো হলো:
১. অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করা।
২. অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ সংশোধন করে সন্তানের ওপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা।
৩. পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে ৫০-৫০ ভাগ নিশ্চিত করা।
৪. বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা।
৫. যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা।
৬. শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা।

তাদের দাবিসমূহ:
১. নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল
৩. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার
৪. ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের দাবীতে
নারী-পুরুষের জন্য সমান অধিকারের নামে কুরআন ও সুন্নাহ বিরোধী আইন তৈরির প্রস্তাবনা ও অপচেষ্টা বাংলাদেশে নতুন নয়। আগেও চেষ্টা হয়েছে এবং দেশের সচেতন ধর্মপ্রাণ সচেতন নাগরিকদের প্রতিবাদের মুখে তা ব্যর্থ হয়েছে। নতুন করে আবারও সেই চেষ্টাই করা হচ্ছে।
ইসলামে উত্তরাধিকারের বিধান সুনির্ধারিত। এতে কোনো রকম রদ-বদল করার অধিকার কারও নেই। তাদের এসকল অহেতুক দাবী ও অপচেষ্টাকে রুখে দেওয়ার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রাজশাহী মহানগর সভাপতি হযরত মুফতি নুর মুহাম্মদ হাফি, সহসভাপতি মাওলানা মুফতি আবু তাহের,
জাকারিয়া হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগর সদস্য হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মাহমুদি প্রমুখ।









