রাজশাহী

রাজশাহীতে হাম্বা প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

হাম্বা প্রিমিয়ার লীগের ২০২৫-২৬ সিজনের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ মাসব্যাপী এই ক্রিকেট মহারনে অংশগ্রহণ করে ৫ টি দলের প্রায় ১০০ জন ক্রিকেটার।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় বন্ধু মহল আয়োজিত প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোজাম্মেল হক মোজাম।

ফাইনালিস্ট দুটি দল লিচুবাগান বুলেট ও লিচুবাগান ফেন্ডস ১২ ওভারের ম্যাচে প্রতিদন্দীতায় মাঠে নামে৷ দুই দলের ব্যাটে বলের লড়াইয়ে জয়ের মুখ দেখে লিচুবাগান বুলেট৷

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়াবিদ ও সমাজসেবক সাইদুল ইসলাম সাইদ, ক্রীড়াবিদ মাসুদ হাসান, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, সমাজসেবক হাসান খান, ক্রীড়া প্রেমী শামিউল ইসলাম রনিসহ আরো অনেকে।

খেলার ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী মারুফ হোসেন রুপন।

বিজয়ী দলকে ট্রফিসহ ৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফি ও ৩ হাজার টাকা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।