রাজশাহী

রাজশাহীতে সাবেক সেনা সদস্যেকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চাঁদার দাবিতে সাবেক সেনা সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রবিবার দুপুরে ভূক্তভোগী ব্যক্তি নগরীর তেরোখাদিয়া ডাবতলার মোড় এলাকার এভারগ্রীণ টাওয়ারের সভাপতি ও অবসারপ্রাপ্ত সেনা সদস্য মো: সুজাউদ্দৌলা রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০২১ সালে তারা ২৭ জন মিলে ১৪ নম্বর ওয়ার্ড ডাবতলা এলাকায় একটি জমি কেনেন। সেখানে গত ১৬ নভেম্বর ভবন তৈরির উদ্দেশ্যে মাটি কাটার কাজ শুরু করলে মো: টুটুলসহ ২০/২৫ জন লোক গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ভবন তৈরির কাজ বন্ধ করে দেন। এসময় সুজ্জাউদ্দিনকে শারিরীকভাবে হেনস্তাও করা হয়।

তিনি বলেন, ওই জমিতে ভবন তৈরি করা হলে তাকে প্রাণে মেরে ফেলা হবেও হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওইদিনই সুজাউদ্দিন থানায় একটি অভিযোগ করেন। এর আগে বহুবার ওই জমি নিয়ে সুজাউদ্দিনের সঙ্গে ঝামেলা করেন প্ররতিপক্ষরা। এ বিষয় নিয়ে কোর্টে একটি মামলাও দায়ের করেছেন তিনি। কিন্তু প্রতিপক্ষরা কোনোরকম কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরো বলেন, তাদের কাছে জমির সঠিক কাগজপত্র না থাকায় আইনগতভাবে তারা সুজাউদ্দিনের কাছ থেকে জমিটি নিতে পারছেন না। এখন জোরপূর্বক জমির কাজ বন্ধ করে দিতে চাইছে এবং তা না হলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তেরোখাদিয়া ডাবতলার মোড় এভারগ্রীণ টাওয়ারের সদস্য মোস্তাফিজুর রহমান, বিপ্লব কুমার ঘোষ (বাবলু) প্রমুখ।