রাজশাহী

রাজশাহীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকালে রাজশাহী মহানগর জাতীয় পার্টির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নগরীর গণকপাড়ায় পার্টি কার্যালয়ে মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন মিন্টুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন- মহানগর কমিটির সিনিয়র সদস্য এবি সিদ্দিক পল্টু, সদস্য আবু তাহের সুজন, জাতীয় যুব সংহতির রাজশাহী মহানগর সভাপতি শাজিদ রওশন ইসান, জাতীয় শ্রমিক পার্টির মহানগর সভাপতি তরিকুল আলম এবং শ্রমিক নেতা মুক্তার হোসেন।

স্মরণ সভা শেষে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এছাড়া গরিব এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।