রাজশাহী

রাজশাহীতে সাড়ে ছয় কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সাড়ে ছয় কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিকালে বিস্তারিত জানানো হবে।

উপ পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, ডিমভাঙ্গা মাদারপুর এলাকার জৈনক এক ব্যক্তির বাড়ি থেকে সাড়ে ছয় কেজি হেরোইন জব্দ করা হয়। এ সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।