নিজস্ব প্রতিবেদক:
জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতেও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। রোববার বেলা ১১ থেকে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখা এবং নাগরিক ভাবনা।
বঙ্গমাতা ফজিলাতুনেসা মুজিবের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ও আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের প্রতি সচেতন করার লক্ষ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখা । এতে সভাপতিত্ব করেন সংস্থাটির রাজশাহী জেলা চেয়ারম্যান মর্জিনা পারভীন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম আখতার জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান সরকার, মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, এই সোনার বাংলায় কোন জঙ্গিবাদের ঠাই নাই। যারা ধর্মের দোহায় দিয়ে মানুষ হত্যা করছে তাদের স্বার্থ কোনদিন হাসিল হবেনা। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই জঙ্গিবাদ দমন করতে হবে।
বক্তরা আরও বলেন, এই দেশের জন্মলগ্ন থেকে নারীরা নানা ভাবে দেশের সেবা করে আসছে। এই নারীরা দেশের উন্নয়নের দাবিদার। আর এই নারীদের উপর অত্যাচার কোন ভাবেই মেনে নেওয়া যাবে না। নারীরা আজ শিক্ষিত হচ্ছে, সমাজে মাথা উচু করে দাড়ানো শিখছে এই নারীরা। আমাদের আগে সচেতন হতে হবে। আর যেকোন উপায়ে দেশে প্রচলিত জঙ্গি সমাজের মোকবেলা করতে হবে।

এদিকে ‘সন্ত্রাস দূর্নীতি মুক্ত করতে ভাই ঐক্যবদ্ধের বিকল্প নাই’ এ স্লোগানে রাজশাহীতে সন্ত্রাস ও দূর্নীতি প্রতিরোধে কর্মসূচি পালন করেছে নাগরিক ভাবনা।
দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়া এ মানববন্ধনের সভাপতিত্ব করেন, নাগরিক ভাবনার আহবায়ক হাবিবুর রহমান।
বিশিষ্ট সংস্কৃত কর্মী ও নৃত্যশিল্পী হাসিব পান্নার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাগরিক ভাবনার যুগ্ম আহবায়ক এড. মোতাসিম বিল্লাহ, নারী উদ্যোক্তা জাতীয় মহিলা সংস্থার রাজাশাহী জেলা সভাপতি মর্জিনা পারভীন, রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বিশিষ্ট পরিবেশবিদ মিজানুর রহমান।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)এর আহবায়ক মহসিন আলী, সুজনের সাধারণ সম্পাদক হেমায়েতুল ইসলাম আরিফ প্রমুখ।
স/অ









