রাজশাহীর খবর

রাজশাহীতে মাদক কারবারির বাড়ির কমোড থেকে হেরোইন-ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘা উপজেলায় এক মাদক কারবারির বাড়ির শৌচাগারের লো কমোড থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম চপল আলী (৩৮)। বাড়ি বাঘার আলাইপুর গ্রামে।

শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে র‌্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে বাড়িটি থেকে ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, চপল এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘ দিন ধরেই তিনি মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে। হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।