রাজশাহীর খবর

রাজশাহীতে মাটিতে পুঁতা হচ্ছে ছাগলের চামড়া, গরুর দুইশ’ থেকে এক হাজার টাকা

নিউজ ডেস্ক২৯ জুন ২০২৩২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চামড়া কেনার মানুষ পাচ্ছেন না মুসল্লিরা। কোরবানির পর অনেকের বাড়িতেই পড়ে আছে চামড়া, কিন্তু কিনতে যায়নি কেউ। আবার কোনো এলাকায় কেত্রা গেলেও দাম একেবারেই কম। খাশির চামড়া তো কেনার লোকই পাওয়া যাচ্ছে না। ১০-২০ টাকা করে বিক্রি হচ্ছে ছাগলের চামড়া। অনেকেই বিক্রি না করে মাটিতে পুঁতে রেখে দিয়েছেন ছাগলের চামড়া। গরুর চামড়া কিনতে কিছু এলাকায় সকালে ক্রেতারা ঘুরলেও বেলা বাড়ার পর আর তেমন দেখা মেলেনি তাদের। বেলা ১২টা পর্যন্ত যে গরুর চামড়া ৮০০ টাকা দাম বলেন ক্রেতারা, দুপুর একটার পরে তার দাম নেমে যায় ৩০০ টাকায়।

শহরে চামড়া বিক্রি করতে এসে ক্রেতা না পেয়ে বসেছিলেন মাজদার হোসেন নামের এক ফড়িয়া ব্যবসায়ী। তিনি বলেন, গ্রাম থেকে গরুর আর ছাগলের চামড়া কিনে এনেছি। এখন বিক্রি করার লোক পাচ্ছি না।
দুর্গাপুরের বর্ধনুপরের আলী আসগর বলেন, দুপুর দুইটা পর্যন্ত ছাগলের চামড়ার কেউ দাম বলেনি। বাধ্য হয়ে চামড়া মাটিতে পুঁতে রেখেছি। আমার মতো অনেকেই ছাগলের চামড়া মাটিতে পুঁতে রেখেছেন।’
পলাশবাড়ি গ্রামের আনসার আলী বলেন, আমাদের এলাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে ২০০-৮০০ টাকা দামে। সবচেয়ে বড় গরুর চামড়া ৮০০ টাকা। আর ছোট গরুর চামড়া ২০০ টাকায় বিক্রি হয়েছে।
স/আর
ট্যাগ: