রাজশাহীর খবর

রাজশাহীতে ভারতীয় ফেন্সিডিল ও মহিষ জব্দ

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চারঘাট সিমান্তে ২’শ ৪০ বোতল ফেন্সিডিল ও মহানগরীর মতিহার থানা সিমান্তে অভিযান চালিয়ে চারটি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি-১। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি-১ এসব তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৯ আগস্ট বিজিবি-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইউসুফপুর  বিওপির একটি নিয়মিত টহলদল কর্তৃক নায়েক শাহজাহানের নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর ক্যাডেট কলেজ নামক এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করে। যার সিজার মূল্য ৯৬ হাজার ১০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে বিকেল ৪ টায় পবার খানপুর বিওপির একটি নিয়মিত টহলদল মতিহার থানাধীন খানপুরে অভিযান চালিয়ে ৪ টি ভারতীয় মহিষ জব্দ করে। যার সিজার মূল্য ২,৮০,০০০ টাকা । টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষ ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনাতেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আটককৃত ভারতীয় মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে
যার মামলা নং ২৫/১৬ তারিখ ০৯ আগষ্ট ২০১৬। অপরদিকে জব্দকৃত ফেনসিডিল প্রচলিত বিধান মোতাবেক যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে বিজিবি জানায়।

স/অ