অর্থ ও বাণিজ্য

রাজশাহীতে বিসিক’র শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিল্প সহায়ক কেন্দ্র, রাজশাহীর উদ্যোগে ৩ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিসিকের সম্মেলন কক্ষে এ কোর্সের উদ্বোধন করা হয়।

এ কোর্সে রাজশাহী জেলার ৫০ জন শিক্ষিত সম্ভাবনাময় তরুণ শিল্প উদ্যোক্তা অংশ গ্রহণ করেছে। প্রশিক্ষণ কোর্সটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক তামান্না রহমান। সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক জনাব মো. আব্দুল বাসেত। কোর্সটি পরিচালনায় সহায়তা করছেন বিসিক কর্মকর্তা তাসকিন মহল ও মো. রায়হান আলী।

প্রশিক্ষণ কোর্সে শিল্পোদ্যোক্তার গুণাবলী, লাভজনক প্রকল্প অনুসন্ধান, শিল্পে বিনিয়োগ, ঋণপ্রাপ্তির সুযোগসহ শিল্প স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে; যা তরুণ শিল্পোদ্যোক্তাদের শিল্প স্থাপনে সহায়তা করবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে বিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

স/শা