সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র।

 

সকাল সাড়ে ১০ টায় নগরীর আলুপট্টি সংলগ্ন ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো নিজ কার্যালয়ে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, ডা. এম.এম.এ জাহিদ, ডা. শেখ তবিবুর রহমান, ডা. আব্দুল মান্নান, প্রকৌশলী তাইজুল ইসলাম, রাজশাহী শাহমখদুম কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, রাজশাহী থিয়েটারের সাধারাণ সম্পাদক, কামারুল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দিলীপ কুমার ঘোষ, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ প্রমূখ।

 

এছাড়া র‌্যালীতে বিভিন্ন ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন।

 

র‌্যালী শেষে দরিদ্র রোগীদের ফ্রি সুগার টেষ্ট, ব্লাড টেষ্ট এবং দরিদ্র রোগীদের ফ্রি ইনসুলিন দেয়া হয়।

স/শ