নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিপুল পরিমাণ গান পাউডারসহ দুই জঙ্গি সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
আটকের পর দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলামের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছিল।

পুলিশের ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান, প্রায় সাড়ে তিন কেজি গান পাউডারসহ দুই জঙ্গিকে আটক করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রাজশাহী নগরীতে আসার পরে শিরোইল বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি করতে থাকে। এসময় গান পাউডারসহ দুই জঙ্গিকে আটক করা হয়। পরে তাদের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জাননো হবে। তবে তাদের রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে রাত ১২টার দিকে আটক করা হয়। পুলিশের তল্লাশির সময় তাদের আটক করা হয়। তারা দুজনেই যুবক বলেও নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা একেএম নাহিদুল ইসলাম।
স/আর









