নিজস্ব প্রতিবেদক:
নগরীতে ক্রমেই বেড়ে চলেছে বে-ওয়ারিশ কুকুরের সংখ্যা। ফলে এ সব কুকুরের কামড় ও আচড়ের শিকার হয়ে মানুষের মধ্যে জলাতঙ্ক নামের মরনব্যাধিতে আক্রন্ত হওয়ার আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি নগরীর মেহেরচন্ডী এলাকায় মাহমুদা নামের ৬ বছরের একজন শিশুর কুকুরের কামড়ে মুত্যর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, মাহমুদা বাড়ীর পার্শ্বে রাস্তায় পুতুল নিয়ে খেলা করার সময় একটি বে-ওয়ারিশ কুকুর তার হাতে কামড় দেয় । এর কিছু দিন পর শিশুটি জলাতঙ্ক মরনব্যধিতে আক্রান্ত হয়ে মারা যায়।
মাহমুদার পরিবারের সদস্যরা জানান, মাহমুদার মৃত্যুর বেশ কিছু দিন পার হলেও পরিবারের অন্য শিশুর সাথে প্রতিবেশী শিশুরা খেলতে বা মিশতে আগের মত চায় না জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ভয়ে।

স্থানীয়রা বলেন, বে-ওয়ারিশ কুকুরের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ের খবর এখন প্রায় শোনা যাচ্ছে। তাদের অভিযোগ রাতে এবং ভোরে শহরের রাস্তায় চলাচল করার সময় অন্যমত বিপদের বা ভয়ের কারন হয়ে দাঁড়িয়েছ এসব বে-ওয়ারিশ কুকুর। বে-ওয়ারিশ এসব কুকুর গুলোর আচরন দিন দিন খুবই আক্রমনাতœক হয়ে উঠছে। সকল বয়সের মানুষ কুকুরের আক্রমনের শিকার হলেও বেশি আক্রমনের শিকার হয়ে মারাতœক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে শিশু এবং কিশোররা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে যত মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় তার ৯৯ শতাংশই কুকুরের কামড়ের শিকার।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরূরী বিভাগের সিনিয়র স্টাফ নার্স নূর আলম জানান, কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে জরুরি বিভাগে প্রতিদিন অন্তত ৪০ জন জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতে আসেন যাদের অধিকাংশই কুকুরের কামড় বা আচড়ের শিকার ।
রামেক হাসপাতালের ফার্মাসিষ্ট রফিকুল ইসলাম বলেন, মে মাসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতে আসা মোট রোগী ছিল ৩২৮ জন যাদের মধ্যে ২৭২ জন কুকুরে কামড়ানো রোগী আগষ্ট মাসে রোগীর সংখ্যা ছিল ২৬২ জন যাদের মধ্যে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা ছিল ১৮৩ জন আর সেপ্টেম্বর মাসে ভ্যাকসিন নিতে আসা রোগীর সংখ্যা বেড়ে দাড়ায় ২৮৬ জনে।
রাজশাহী সিটি কপোরেশন পূর্বে বেওয়ারিশ কুকুর নিধন কর্মসূচি গ্রহন করলেও গত কয়েক বছরে এ ধরনের কোন কর্মসূচি চোখে পড়েনি।
এ ব্যাপারে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা : এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বাড়ছে এ কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু হাই কোর্টের একটি রিট থাকায় কুকুর নিধনের মত কর্মসূচি নেওয়া সম্ভব হচ্ছে না। গত রবিবার এ ব্যাপারটি নিয়ে একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে। কুকুর নিধন এর বিকল্প হিসেবে পুরুষ কুকুরকে ক্যাপটেশন এবং মহিলা কুকুরকে লাইগেশন পদ্ধতিতে বে-ওয়ারিশ কুকুর কমিয়ে আনার প্রস্তাব আসে এবং অতি শীঘ্র পোষা কুকুরের রেজিষ্টেশন নেওয়ার আহবান জানানো হবে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে পশু সম্পদ বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে। নগরীর নাগরিক জীবন স্বাচ্ছন্দ করার জন্য আমরা যত দ্রুত সম্ভব এ ব্যাপারে কার্যকরি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।
স/শ










