নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহী কলেজিয়েট স্কুলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহীর ব্যবস্থাপনায় এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক নেতারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণসহ ৫ দফা দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষার উন্নয়নে দীর্ঘদিনের বৈষম্য ও পদোন্নতির সংকট দূর করতে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এসব দাবির দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন।









