সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন ওয়ারেন্টের আসামিসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক ব্যবসায়ী এবং ১২ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি।

 

আজ মঙ্গলবার বিকেল নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা পাঁচজন, শাহমখদুম থানা তিনজন এবং নগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। পরে দুপুরেই আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স/শ