সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৪১: মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৪১: মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য।

 

মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

জানা যায়,  সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মহানগরীর ৪ টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২২ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৪ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ২ জনকে আটক করা হয়।

 
এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২১ জনকে আটক করা হয়েছে।

 
বিবৃতিতে আরও জানানো হয়, বোয়ালিয়া থানা পুলিশ আঃ রউফ(৫০)কে ১৫ লিটার দেশী মদসহ, রাজপাড়া থানা পুলিশ শফিকুল ইসলাম শফিক (২৭)কে ৬ গ্রাম হেরোইনসহ, হাবিবুর রহমান (৪২) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

 
এছাড়াও ডিবি পুলিশ, ইকবাল হোসেন শরীফ(৩৫) ও রফিকুল ইসলাম(৩০) কে ৬৫ পিচ ইয়াবা ও ২৮ পুরিয়া হেরোইনসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
স/শ