নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে মোট ৩৫ জনকে আাটক করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ৪ জন, শাহমখদুম থানা ৫ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৪ জন রয়েছে।
এছাড়াও, রাজপাড়া থানা পুলিশ ওবাইদুর রহমান ওরফে পলাশ(৩৬)কে ১০ পিচ ইয়াবা, সাজু আহম্মেদ(২৭) কে ১১ পিচ ইয়াবা, শাহমখদুম থানা পুলিশ মনোয়ারা বেওয়া(৫২) ও হাসিনা ওরফে ভুল হিজড়া (৬০)দ্বয়কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে এবং শ্রী শরেস সিং(৩০)কে ১০ লিটার চোলাইমদসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
স/শ










