সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের সদর পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জাননো হয়েছে।

 

রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা ৫ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

 

এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

স/শ