নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মো: রানা (৩১), মো: রফিকুল ইসলাম (৩৭), মো: মাসুদ (৪০), মো: শাহীন (৩৯), মো: জাকির হোসেন (৩৬) ও মো: সুমন (৩২)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা।

সোমবার (৩০ ডিসেম্বর) আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ শিরোইল কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









