সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ব্যাটারীর দুই দোকানে ৩৭ লাখ টাকার মালামাল চুরি

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ব্যাটারীর দুই দোকানে ৩৭ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর রেলগেট এলাকায় ব্যাটারী দুটি দোকানে ৩৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দোকানের মালিক নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন।

 

গতকাল রোববার রাতের কোন এক সময় রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সামনে ইব্রাহীম মটরস ও নিউ আলিম ব্যাটারীর দোকানে এই চুরি হয়।

 

ইব্রাহীম মটরসের মালিক ইব্রাহীম সিল্কসিটি নিউজকে জানান, তিনি গতকাল রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ সকালে এসে দেখেন দোকানের সাটার পাল্লা লাগানো কিন্তু তালা নাই। পরে তিনি দোকানের ভেতরে ডুকে দেখেন ১৫০টি মটরের টায়ার যার দাম ১২ লাখ টাকা, অটোবাইকের ৫ লাখ টাকার ব্যাটারী, ট্রাক ও বাসের ২ লাখ টাকার ব্যাটারী, সেল কোম্পানীর ৬০টি মবিল খোয়া গেছে।

 

তিনি বলেন, ল্যাপটাপ, কম্পিউটার এবং নগদ ২ লাখ ৮০ হাজার টাকাসহ সব মিলে ২২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমি এই বিষয়ে বোয়ালিয়া থানায় সকালে একটি মামলা করেছি।

 

এদিকে নিউ আলিম ব্যাটারী দোকানে মালিক আল আমিন হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, তার দোকানের ৪১০টি ব্যাটারী চুরি হয়েছে। এর মধ্যে মবিল ২৫ কার্টুন ছাড়াও দোকানের নগদ ১ লাখ ৮০ হাজার চুরি হয়েছে। সব মিলে ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমি এই বিষয়ে বোয়ালিয়া থানায় সকালে একটি মামলা করেছি।

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, আমিতো বাইরে আছি। এ বিষয়ে কিছুতো বলতে পারছিনা।

স/আ