নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শাহাপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে দুই বান্ধবী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সাড়ে সন্ধ্যা ৫টায় নিজ ঘরের তির সঙ্গে উড়নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তারা হলেন, শাহাপুর পশ্চিপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে বর্না (১৩) ও একই এলাকার মো.মুক্তার আলী মেয়ে উম্মে মারিয়া সম্পা (১২)।

তারা দুজনেই কাটাখালীর বেলঘড়িয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। তারা সেই সুবাদে দুইজন বান্ধবী।
স্থানীরা জানায়, মঙ্গলবার বিকেলের দিকে তারা প্রাইভেট পড়ে সম্পার বাড়িতে আসে। কোন এক সময় তারা একই ঘরের তিরের সঙ্গে উড়নার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে সম্পার বাবা মুক্তার হোসেন তার চিকিৎসার জন্য ভারতে গেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুই বান্ধবী। একই ঘরের তিরের সঙ্গে উড়নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।আমরা আত্মহত্যার আলামত সগ্রহ করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স/শ










