নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপপ্রবাহের ফলে জনজীবনে চরম অস্বস্তি দেখা দিয়েছে। বিকেল ৪টা নাগাদ আবহাওয়া ছিল আবছা রোদ। তবে ৪০ ডিগ্রি তাপমাত্রায় শরীরের জন্য অত্যন্ত অস্বস্তিকর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

এদিকে আজ বাতাসের আর্দ্রতা ছিলো ২৫ ভাগ। বাতাসের গতি ছিলে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ মাইল।
স্বাস্থ্য পরামর্শ:
বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করুন।
হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরুন।
পর্যাপ্ত পানি পান করুন এবং সরাসরি রোদ এড়িয়ে চলুন।
বয়স্ক, শিশু এবং স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ১১ মে থেকে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপপ্রবাহ কিছুটা প্রশমিত করতে পারে ।









