সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নার্গিস (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবর সকাল ছয়টার দিকে নগরীর ডিংগাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই নারী হলেন, লক্ষ্মীপুর বাকির মোড় এলাকার সদর আলীর স্ত্রী।

রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবাল সিল্কসিটিনিউজকে বলেন, সকালে ডিংগাডোবা এলাকায় রেল লাইনের পাশ ধরে হাঁট ছিলেন নার্গিস। এসময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী সাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নার্গিসের মৃত্যু হয়।

ওসি আরো জানায়, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এই কর্মকর্তা জানান।

 

স/আ