নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জোড়া খুনের ঘটনায় এক আসামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়দার জজ প্রথম আদালতের বিচারক মোঃ আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। এসময় একমাত্র আসামি তরিকুল ইসলাম কাঠগোড়ায় অপস্থিত ছিলো।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত জের ধরে ২০১৫ সালে ৬ এপ্রিল নগরীর হেতেম খাঁ এলাকার সাদিকুল ইসলামকে (৪৫) ও তার বোন আক্তারা জাহান কল্পনা (৪০) কুপিয়ে হত্যা করে। এছাড়াও পরিবারের আরও কয়েকজন সদস্যকে কুপিয়ে জখম করে। এ সময় হাতে নাতে হত্যাকারী তরিকুল ইসলামকে আটক করেন এলাকাবাসী।

এ ঘটনায় নিহত সাদিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে ওই জন্য নগরের বলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।









