রাজশাহী

রাজশাহীতে জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচিতে পুলিশের ধাওয়া: ছাত্রদল নেতা আটক

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী কোট শহীদ মিনার এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ মানিক খান নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।

 

মানিক নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে তাকে আট করে।

 

জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পদিবার সকাল ১০টার দিকে নগরীর কোর্ট শহীদ মিনার চত্তরে রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সংহ-সাংগঠনিক সম্পাদক শাহীন সওকত, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিউর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

 

বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এরপর বেলা ১১টার দিকে অবস্থান কর্মসূচির শেষের দিকে পুলিশ ধাওয়া করে। এসময় বিএনপির নেতার্মীরা দৌড়ে কোর্টের মধ্যে ঢুকে পড়েন। এরই মধ্যে পুলিশ পেছন থেকে নওহাটা পৌর ছাত্রদলের নেতা মানিক খানকে আটক করে।

 

নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ সিল্কসিটি নিউজকে জানান, কোর্ট শহীদ মিনার এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তিনি ছাত্রদলের নেতা কিনা সেটি যাচাই করা হচ্ছে।’

স/আর