নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাথরঘাটায় জমি জালিয়াতি ও দখল চেষ্টার অভিযোগে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে পবা উপজেলার দামকুড়া হাট কলেজ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সোহেল রানা জানান, তিনি ২০১৪ সালে মুর্শেদ এর কাছ থেকে এক বিঘা জমি ক্রয় করে খারিজ ও নিয়মিত খাজনা পরিশোধ করছেন। কিন্তু স্থানীয় জকিম ও আবু বক্কর জাল দলিল ব্যবহার করে ২০১০ সালে গোপনে মামলা করে একতরফা রায় নিয়েছেন।
তিনি অভিযোগ করেন, মামলায় একজন মৃত ব্যক্তিকেও আসামী করা হয়েছে এবং আসল মালিকদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এমনকি মৃত ব্যক্তির নামে ১৯৭৬ সালের দলিলে স্বাক্ষরও দেখানো হয়েছে—যা জালিয়াতির স্পষ্ট প্রমাণ বলে দাবি করেন সোহেল রানা।
তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে অভিযুক্ত আবু বক্করের ছেলে আবুল কাশেম অভিযোগ অস্বীকার করে জানান, তারা কারো জমি দখল করেননি এবং আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ভুক্তভোগীকে আহ্বান জানিয়েছেন।









