রাজশাহীর খবর

রাজশাহীতে গুজব ছড়ানোয় ২৩ জনের জরিমানা

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গুজব ছড়ানোয় ২৩ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত বসিয়ে মঙ্গলবার ২৩ জনের নিকট থেকে মোট ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজশাহী জেলা প্রশাসকের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী জেলার পুঠিয়ায় একজনের নিকট থেকে ১০ হাজার টাকা এবং গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২২ জনের নিকট থেকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, জরিমানা প্রদানকারী ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছিলেন। এ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

স/আর