রাজশাহীর খবর

রাজশাহীতে খেলাফত মজলিসের গণসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল রাজশাহীতে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশ। রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাসিদ আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।
ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিস, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. জুবায়ের হোসেন।

তিনি জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই প্রথম রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আল্লামা মুহাম্মাদ মামুনুল হক এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবে। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ দিকে। জেলা প্রশাসক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার থেকে শুরু করে আইন শৃংঙ্খলা বাহিনিসহ সকলের সাথে কথা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এই সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

তিনি আরো জানান, বর্তমান দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন নিয়েই মূলত এই গণ-সমাবেশের আয়োজন। আমরা আশা করি এই সমাবেশ লক্ষধিক জনশক্তির সমাগম হবেন। সমাবেশ থেকে তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন যা দেশবাসীসহ আমাদের সকলের জন্য কল্যাণকর হবে বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস রাজশাহী রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার অর্থ সচিব মাও. ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণ-সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস রাজশাহী রাজশাহী জেলা আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাও. জালালুদ্দীন আহমদ।