রাজশাহী

রাজশাহীতে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
module: h; hw-remosaic: 0; touch: (0.3472222, 0.3472222); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 138.13745; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলার গোদাগাড়ী, তানোর ও মোহনপুর উপজেলার ছয়টি কেন্দ্রে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত “কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার এই এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফাউন্ডেশন জানায়, এ বছর সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন শিক্ষার্থীকে প্রদান করা হবে আকর্ষণীয় ল্যাপটপ। এছাড়া শ্রেণিভিত্তিক সর্বোচ্চ ফলপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন বিশেষ পুরস্কার। যারা ৭০-এর বেশি নম্বর অর্জন করবে তারা সাধারণ বৃত্তি এবং ৮০-এর বেশি নম্বরপ্রাপ্তরা ট্যালেন্টপুল বৃত্তি পাবে। মোট এককালীন ১ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আগামী ১ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে এবং ১৯ ডিসেম্বর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।