নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বারিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নগরীর ডিঙাডোবা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বারিউল একই এলাকার বধিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়- পূর্ব শত্রুতার জেরে দলবদ্ধভাবে বারিউলকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন- এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ রামেকের মর্গে রয়েছে।









