রাজশাহী

রাজশাহীতে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রদিবেদক:

রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ভাইব্রেন্ট ভিশিওনারিজ নেটওয়ার্ক।

সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিবুল হাসনাত রিজভি জানান দরিদ্র মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের এই ছোট্ট আয়োজন।

সকল শ্রেনী পেশার মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সকলের থেকে সংগৃহীত অর্থ দিয়ে ঈদ উপহার সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করা হয়।

ভাইব্রেন্ট ভিশিওনারিজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিফাত শাহারিয়ার কিয়াম সকলকে দরিদ্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় সমাজ থেকে দুঃখ দুর্দশা দূর করার আশা ব্যক্ত করেন।